গান- ভালো আছো শুনে আমি

গান- ভালো আছো শুনে আমি

 


<আধুনিক গান>


 


ভালো আছো শুনে আমি 


অবাক হলাম।


আবারও তোমার কাছে


হেরে গেলাম।।


 


ভালোবাসা প্রেম প্রীতি


এতো কথা এতো স্মতি-


ভুলে গেছো জেনে-


নিথর হলাম ।।


 


আমিও তোমার মতো


ভুলেযেতে পারিনা তো।


সেই স্মৃতি নিয়ে-


পাথর হলাম ।।


 


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


০১৭১ ১১ ৪৭ ৫৭ ০


[রচনা- ০২ জানুয়ারি ২০০৩।


পলাশ, নরসিংদী। সুর ও পরিমার্জন- ০৭ ফেব্রুয়ারি ২০১৭। মোহাম্মদপুর, ঢাকা।]

গান- মানুষের জন্য আমার এ গান

গান- মানুষের জন্য আমার এ গান

<আধুনিক গান>


মানুষের জন্য আমার এ গান


জীবনের জন্য আমার এ গান।


মারণ ব্যাধিতে/হায়েনার আগাতে


নিভেনা যেনো


কারো নিস্পাপ প্রাণ।।


যে মুখের হাসিটা হয়েছে মলিন


তার কাছে আমার অফুরান ঋণ।


বার বার মনেহয়


সে আমারই জান। ॥


মানবতা এখনো হয়নি বিলিন


মানুষেরা হয়নি হৃদয় বিহীন।


ভালোবেসে করাযায়


সবকিছু দান।।


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


০১৭১ ১১ ৪৭ ৫৭ ০


[১৮ আগস্ট ২০০৮। মিরপুর, ঢাকা।]

গান- এখনো তোমায় নিয়ে কবিতা লিখি

গান- এখনো তোমায় নিয়ে কবিতা লিখি

<আধুনিক গান>


এখনো তোমায় নিয়ে কবিতা লিখি


তোমায় নিয়ে করি গান।


কখনো চাইনা আমি (তোমার কাছে)


ভালোবাসার প্রতিদান। (চাইনা কোন প্রতিদান।)॥


দুঃখ জয়ের সুখ কীযে মধুময়


তোমায় হৃদয় দিয়ে তাই জানা হয়।


নিজের মনের কাছে প্রশ করো


দু’জনার কে মহীয়ান। ॥


ব্যথার আগুন পোড়ে খাঁটি এ হৃদয়


কঠিন আঘাত সেতো সহজেই সয়।


বাকিটা জীবন যেনো বিরহ ভারে


থাকতে পারি বলীয়ান। ॥


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


০১৭১ ১১ ৪৭ ৫৭ ০


[রচনা- ৩১ আগস্ট ২০০৮।


মিরপুর, ঢাকা।]

গান- সবাইতো চলেযায় কোন একদিন

গান- সবাইতো চলেযায় কোন একদিন

<আধুনিক গান>


সবাইতো চলে যায় কোন একদিন


কাউকেই ধরে রাখা যায়না।


মনের গভীর থেকে ভালো লাগা মন


কোনদিন ছুটি দেয়া যায়না। ॥


যার কথা সুকবিতা, মধুময় গান


রাঙা ঠোঁট, কালো চাখ, প্রাণময় প্রাণ!


উড়ে যাক যত দূর সেই প্রিয়জন-


মন থেকে দূরে সরে যায়না।  ॥


ছোট ছোট খুনসুটি, মান-অভিমান


পান থেকে চুন খসা, চুন থেকে পান!


অনুরাগ - অনুযাগ - বিরহ - মিলন-


আজীবন ভুলে থাকা যায়না। ॥


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


০১৭১ ১১ ৪৭ ৫৭ ০


[রচনা- ০৫ সেপ্টেম্বর ২০০৮।


মিরপুর, ঢাকা।]

গান- বিরহ বেলায় গাওয়া আমার এ গান

গান- বিরহ বেলায় গাওয়া আমার এ গান

<আধুনিক গান>


বিরহ বেলায় গাওয়া আমার এ গান


অবসর পেলে শুনে নিও।


গানের কথা যদি মনের কথা হয়


কথা গুলা রেখে দিও। ।।


যদি এমন কোন কথা হয়-


সুরের সাথে আবার


অতীত দিনের কাছে ফিরে যেতে হয়।


চুপিচুপি ফিরে যেও। ।।


এমনও তো হতে পারে-


তোমার আগেই আমি চলে যাবো পরপারে। ।।


যদি এমন কোন ব্যথা হয়-


আমার মনের কাছে


তোমার সে মনটাকে ঋণী মনে হয়।


মনে মনে শোধে নিও। ।।


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


০১৭১ ১১ ৪৭ ৫৭ ০


[রচনা- ১৯৮৫। ভেড়ামারা, সবুজ পাহাড়, নরসিংদী। সুর ও সংশোধ: ১০ ফেব্রুয়ারি ২০১৭, মোহাম্মদপুর, ঢাকা।]

গান- তোমার মোবাইল ফোনের নম্বরটা

গান- তোমার মোবাইল ফোনের নম্বরটা

<আধুনিক গান>


তোমার মোবাইল ফোনের নম্বরটা


খুঁজি মনে মনে


আমার ভালোবাসার কথাটা


বলবো তোমার কানে। ।।


বারে বারে কাছে যাই


পরিচিত হতে চাই।


কী বলে যে করবো শুরু


বুঝিনা সেই ক্ষণে। ।।


একা একা সারাক্ষণ


করি কত আলাপন।


কী করে যে পাবো ঠাঁই


জানি না সেই মনে। ।।


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


০১৭১ ১১ ৪৭ ৫৭ ০


[রচনা- ১২ নভেম্বর ২০০২।


পলাশ, নরসিংদী। ]

গান- শহর থেকে বহু দূরে

গান- শহর থেকে বহু দূরে

<আধুনিক গান>


শহর থেকে বহু দূরে


পাহাড় থেকে অদূরে


হিজল ছায়ে ঢাকা পথের বাঁকে


তোমায় খোঁজে ফিরি মনের সুখে। ।।


আসমানী রঙ শাড়ি পরে


দাঁড়িয়ে ছিলে ঝরনা ধারে।


ঘোমটা দিয়ে পালিয়ে গেলে


আমার দেখা পেয়ে লাজুক মুখে। ।।


হৃদয়ের এক অজানা টানে


কত শত বার আসি এখানে।


বুঝিনি তখন গোপনে কখন


লুকিয়ে ছিলে তুমি আমার বুকে। ।।


গীতিকার- মো. রহমত উল্লাহ্‌


০১৭১ ১১ ৪৭ ৫৭ ০


[রচনা- ১৯৮৬। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ]