
মাদের
বাংলার ফল
মো. রহমত উল্লাহ্
রসে ভরা লাল লিচু আনারস জামরুল
তাজা তাজা ফল খেতে গ্রামে আসে কামরুল।
পাকা আম খেয়ে খুকি বলে- ‘ভারি মিষ্টি’
কাঁঠালের কোয়া গুলো কী দারুন সৃষ্টি।
আনার বা ডালিমের দানা গুলো টস টস
আতা মেওয়া সফেদার কোয়া গুলো রস রস।
কচকচে গোলা’জাম পেয়ারা ও পানিফল
টক মজা তৈকর, টিপা- চুকা- আঁশফল।
খরমুজ তরমুজ মনেহয় ভাই ভাই
খেজুরের কমলার যেন কোন জুড়ি নাই।
কামরাঙা লটকন করমচা কেউয়া
জামবুরা জলপাই অরবরি ডেউয়া
হরিতকি সাতকরা বিলম্বি বেতফল
আমলকি আমড়া লেবু কুল গাবফল।
ফুটি-বাঙি বেশি মজা চিনি দিলে সঙ্গে
কচিতাল চালতার একই রূপ অঙ্গে।
বারমাস পাওয়া যায় কলা পেঁপে নারিকেল
খুব মজা শরবত গুড়ে দিলে পাকাবেল।
কদবেল, বহেড়া, ডুমুর, ডেফল
চাম্বুল, তেঁতু্ল, এ ফল সে ফল…
নূনে-ঝালে গুনে ভরা টক্ ফল ভর্তা
খেয়ে খুশি মেয়ে-ছেলে গৃহিনী ও কর্তা।
দাঁতরাঙা পাকা জামে মুখ হয় রাঙ্গা
বাংলার ফল খেয়ে দেহ-মন চাঙ্গা।<
------------------------
[গত ০৪ জুন ২০১৬ তারিখের দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত এই ছড়াটি পড়ে শিশুরা বাংলার ৫২টি ফলের নাম শিখতে পারবে। তাই , যত পারুন , শেয়ার করুন।]