বিবেক জাগ্রত গণপাঠ্য ছড়া- 'সংসদ সমাচার' -নরসিংদীর কথা- ২৫ জুন ২০০২

IMG_20180425_132017_5(বিবেক জাগ্রত গণপাঠ্য ছড়া)
সংসদ সমাচার
মো. রহমত উল্লাহ্


যে সব কথা সংসদে হয়
কথায় কথায় বিতর্ক হয়
সব কথা কি দরকারি?
অর্থ ব্যয়ে অর্থ বিহীন
চলে যেনো সরাটা দিন
কথায় ভরা মাল গাড়ি!


পাল্লা দিয়ে গিবত করার
নেতার সুনাম হনন করার
জায়গা কি এই সংসদে?
আপন লাভে আইন করার
প্রতিপক্ষ ঘায়েল করার
জন্য কি যায় মসনদে?


ট্রেজারিতে সরকারিরা
রাজপথে বিরোধীরা
বকতে থাকে দিন রাতে!
চলতে থাকে যে যার মত
মারে মরে শত শত
হয়না বসা এক সাথে!


দেশ ও জাতির কান্ডারিরা
হিসাব করে দেয় হাজিরা
পদটা যেন ঠিক থাকে!
ইচ্ছা মতো ধরে নেওয়া
জনগনের টাকায় দেওয়া
সব সুবিধায় হাত রাখে!


ভাঙ্গে মাইক ছিড়ে ফাইল
মানে না তো সীমা-আইল
ওয়াক-আউট হৈ-চৈ-হৈ!
ভূক্তভোগীর বুকের ব্যাথা
জনগণের কাজের কথা
আলোচনার সময় কই?


: নির্বাচিত যাদের ভোটে
আসতে হবে তাদের কোটে।


(পরিমার্জিত- ২০১৭)

Previous Post
Next Post

0 মন্তব্য(গুলি):