বিবেক জাগানো ছড়া- 'ন্যায়-নীতিহীন সাংবাদিক'
(বিবেক জাগানো ছড়া)
ন্যায়-নীতিহীন সাংবাদিক
মো. রহমত উল্লাহ্
কিছু কিছু সাংবাদিক
তিলকে বানায় পাকা তাল
মিথ্যে কিবা কল্পনাতে
দেয় উড়িয়ে রাঙা পাল!
গুরু বিষয় লঘু করে
লঘু বিষয় খুব গুরু
ইচ্ছে মত তথ্য দিয়ে
খবর ছেড়ে দেয় উড়ো!
সম্মানিরে হেয় করে
র্নিদোষীরে কয় দোষী
হাত মিলিয়ে দোষির সাথে
ভীষণভাবে হয় খুশি!
খবর শুনে বিবেকবানে
ফিস্ ফিসিয়ে মুখ খুলে
বিভ্রান্ত হন সাধারণে
আতঙ্কিত র্দুবলে!
অসহায়ে সব হারিয়ে
হত্যা করে নিজের প্রাণ
অনেক সময় বির্তকিত
হয়ে পরে দেশের মান!
:সাংবাদিকের শত্রু এ সব
ন্যায়-নীতিহীন সাংবাদিক
দেশ ও জাতির স্বার্থে সবাই
করতে হবে এদের ঠিক!<
একদম ঠিক কথা। খুব সুন্দর ছড়া।
উত্তরমুছুনধন্যবাদ। খুব সুন্দর ও সরাসরি মতামত।
উত্তরমুছুনI see you don't monetize your blog, don't waste your traffic, you can earn additional cash every month.
উত্তরমুছুনYou can use the best adsense alternative for any type
of website (they approve all websites), for more info simply search in gooogle:
boorfe's tips monetize your website